ব্লগ

ব্যালেন্সে বাস্তবতার থাপ্পড়

নভেম্বর ২০২৫ · 2 মিনিটে পড়া
শেয়ার

এটিএম বুথে দাঁড়িয়ে আছি। ব্যালেন্স চেক করব।

৩২৫৮ টাকা।

আমার স্বপ্নের তালিকা বের করি।

আরাশকে কোচিং সেন্টারে ভর্তি করাব—মাসিক ৫০০০ টাকা। হ্যাপিকে একটা সোনার চেইন কিনে দেব—১৫০০০ টাকা। নিজের জন্য একটা ল্যাপটপ—২৫০০০ টাকা। পরিবার নিয়ে কক্সবাজার ট্রিপ—১২০০০ টাকা।

মোট প্রয়োজন—৫৭৫০০ টাকা।

আমার কাছে আছে—৩২৫৮ টাকা।

গ্যাপ—৫৪২৪২ টাকা।

আমি ক্যালকুলেটর বের করি।

আমার মাসিক সেভিংস ১০০০ টাকা (ভালো মাসে)।

৫৪২৪২ ÷ ১০০০ = ৫৪ মাস।

সাড়ে চার বছর লাগবে এই স্বপ্ন পূরণ করতে।

কিন্তু সাড়ে চার বছরে আরো অনেক প্রয়োজন আসবে।

আমি স্বপ্নের তালিকায় লাল কালি দিয়ে দাগ দিই।

কোচিং—বাতিল। চেইন—বাতিল। ল্যাপটপ—বাতিল। ট্রিপ—বাতিল।

একটা ছোট তালিকা করি।

আরাশের একটা সাইকেল—৩০০০ টাকা।

এইটাও আমার সাধ্যের বাইরে।

আমি আরো ছোট করি।

আরাশের জন্য একটা বল—১৫০ টাকা।

এইটা পারি।

আমার স্বপ্ন ১৫০ টাকায় এসে দাঁড়িয়েছে।

আমি ATM রসিদটা পকেটে রাখি। এই সংখ্যা মনে রাখব।

৩২৫৮ টাকা। আমার বর্তমান সামর্থ্যের সীমা।

এর বেশি কিছু স্বপ্নে আনব না।

স্বপ্ন দেখার আগে ব্যাংক ব্যালেন্স দেখব।

hayder

লেখক। পর্যবেক্ষক। যে বিশ্বাস করে নীরব জিনিসগুলোরও একটা কণ্ঠস্বর থাকা উচিত।

আরও পড়ুন

একটু ভাবনা রেখে যান

Your email address will not be published. Required fields are marked *