ব্লগ

ছুটির দিনে ঘরে বসে অপরাধীর মতো

নভেম্বর ২০২৫ · 2 মিনিটে পড়া
শেয়ার

আজ শুক্রবার। অফিস বন্ধ। কিন্তু আমি ঘরে বসে অপরাধী অপরাধীর মতো লাগছে।

সকাল ৯টায় ঘুম ভেঙেছে। অফিসের সময়। মনে হলো দেরি হয়ে গেছে। তারপর মনে পড়ল, আজ ছুটি। কিন্তু স্বস্তি লাগল না।

হ্যাপি বলে, “আজ একটু রেস্ট নাও।” আমি বলি, “হ্যাঁ।” কিন্তু রেস্ট নিতে পারি না। মনে হয় কিছু একটা করা উচিত।

বারান্দায় বসে আছি। দেখি মানুষেরা বাইরে যাচ্ছে। কেউ কাজে, কেউ কোথাও। আমি বসে আছি। কেন যেন লজ্জা লাগছে।

আরাশ খেলছে। তাকে দেখে মনে হয়, সে কতো স্বাভাবিক। কোনো অপরাধবোধ নেই। আমার কেন আছে?

দুপুরে খাওয়ার পর আরো খারাপ লাগে। মনে হয় আমি সময় নষ্ট করছি। এই সময়ে অন্যরা কাজ করছে, আমি শুয়ে আছি।

ফোনে ফেসবুক দেখি। সবাই কোথাও না কোথাও গেছে। কেউ পার্কে, কেউ শপিং মলে। আমি ঘরে বসে আছি। মনে হয় আমি কিছু মিস করছি।

বিকেলে হাঁটতে বের হই। রাস্তায় দেখি অনেকে কাজে যাচ্ছে। তাদের দেখে মনে হয় তারা useful। আমি useless।

কেন এমন লাগে? ছুটি তো ভালো জিনিস। কিন্তু আমি ছুটি উপভোগ করতে পারি না। মনে হয় আমি কোনো অপরাধ করেছি।

হ্যাপিকে বলি, “আমার মনে হয় আমি অলস।” হ্যাপি বলে, “কেন?” আমি বলি, “সারাদিন কিছু করিনি।” হ্যাপি বলে, “আজ তো ছুটি।” আমি বলি, “তাই?”

ছুটি মানে বিশ্রাম। কিন্তু আমি বিশ্রাম নিতে ভুলে গেছি। আমি কাজ করতে করতে কাজের মেশিন হয়ে গেছি।

রাতে বিছানায় শুয়ে ভাবি, আমার বাবা কি এমন ছিলেন? তিনি কি ছুটির দিনে অপরাধবোধে ভুগতেন? নাকি আমার সমস্যা?

আল্লাহর কাছে দোয়া করি, আমি যেন ছুটির দিনে শান্তিতে থাকতে পারি। যেন বুঝতে পারি, বিশ্রাম নেওয়াও একটা দায়িত্ব।

কিন্তু জানি, আগামী শুক্রবারও একই অবস্থা হবে। আবার অপরাধী অপরাধী লাগবে।

ছুটির দিন কেন এত কষ্টের?

hayder

লেখক। পর্যবেক্ষক। যে বিশ্বাস করে নীরব জিনিসগুলোরও একটা কণ্ঠস্বর থাকা উচিত।

আরও পড়ুন

একটু ভাবনা রেখে যান

Your email address will not be published. Required fields are marked *